নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সি অ্যান্ড এ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি পর্ষদ সভা আগামী ১৭ জুলাই এর পরিবর্তে ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে। সভায় বিগত ৬ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সোমবার (১৭ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি আগামী ২০ জুলাই বিকাল ৫টায় ২০১৭ সালের ৩০ জুন, ২০১৮ সালের ৩০ জুন, ২০১৯ সালের ৩০ জুন, ২০২০ সালে ৩০ জুন, ২০২১ সালের ৩০ জুন ও ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে।
এছাড়া, ওই দিন সন্ধ্যা ৬টায় ২০২২ সালের সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
Posted ১:৩৪ পিএম | সোমবার, ১৭ জুলাই ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd