বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিকেলে বন্ধ রাজধানীর জুয়েলারি দোকান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

বিকেলে বন্ধ রাজধানীর জুয়েলারি দোকান
image_pdfimage_print

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১৭ জুলাই) ঢাকা মহানগরের সকল জুয়েলারি দোকান বিকেল ৫টার পর বন্ধ থাকবে।

রোববার (১৬ জুলাই) বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদ সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হতে যাচ্ছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়।’

বাজুস জানায়, ঢাকা শহরে জুয়েলারি ব্যবসা করতে গিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করে ১৯৬৬ সালের ১৭ জুলাই বাজুস প্রতিষ্ঠা করা হয়। ৫৭ বছর পূর্ণ করে ৫৮-তে পদার্পণ করছে বাজুস। সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে ঢাকাসহ সারা দেশে ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ঢাকা সেজেছে বর্ণিল সাজে। দেশের ৬২টি সাংগঠনিক জেলাও বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। ৪৯১টি উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সারা দেশে ৪০ হাজার জুয়েলার্স পরিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক মিলন মেলায় শামিল হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আয়োজনে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোস্টার ঝুলানো, আলোকসজ্জা এবং আলোচনা সভা ইত্যাদি।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd