নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৮৭২তম কমিশন সভায় এ প্রসপেক্টাসটির অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এই ফান্ডের উদ্যোক্তা কমিউনিটি ব্যাংক লিমিটেড তাতে ২ কোটি ৫০ লাখ টাকার যোগান দেবে, যা মোট ফান্ডের ১০ শতাংশ। বাকী ২২ কোটি ৫০ লাখ টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
আলোচিত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে- সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এর ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।
Posted ১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd