রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদেশি এয়ারলাইন্সের বকেয়া পরিশোধে ৭ ব্যাংককে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জুন ২০২৩ | প্রিন্ট

বিদেশি এয়ারলাইন্সের বকেয়া পরিশোধে ৭ ব্যাংককে নির্দেশ
image_pdfimage_print

বিভিন্ন বি‌দে‌শি এয়ারলাইন্সগু‌লোর পাওনা ১৭ কোটি ৭৭ লাখ ডলার প‌রি‌শো‌ধ করতে সাত ব্যাংককে নির্দেশ দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ জুন) এক জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশর সাংবাদিকদের এসব কথা জানান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল বশর বলেন, জানুয়ারি থেকে আজ পর্যন্ত এয়ারলাইন্সগুলোর ৪০ কোটি ২১ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। তবে এয়ারলাইন্সগুলোর মোট পাওনা রয়েছে ১৭ কোটি ৭৭ লাখ ডলার।

আইএটিএ যে তথ্য প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ২১ কোটি ৪১ লাখ ডলার। তিনি বলেন, দেশের ৭ ব্যাংক এসব অর্থ ডিউ রেখেছিল। এসব ব্যাংকের অর্থ পরিশোধের সামর্থ্য রয়েছে। তাই তাদের দ্রুত অর্থ পরিশোধ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র বলেন, বাংলাদেশের কাছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স সংস্থার ২১ কোটি ৪১ লাখ মার্কিন ডলার পাওনা রয়েছে এমন খবর প্রকাশিত হয়। সম্প্রতি নিজেরদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানায় এয়ারলাইনসের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের পাওনা ২১ কোটি ৪১ লাখ নয়, বরং ১৭ কোটি ৭৭ লাখ ডলার পাওনা রয়েছে। এসব এয়ারলাইন্সের পাওনা অর্থ পরিশোধে দেশে কার্যরত ৭ ব্যাংককে নির্দেশনা দিয়েছি আমরা।

আবুল বশর আরও বলেন, আইএটিএ যে তথ্য প্রকাশ করেছে তাতে ২১ কোটি ৪১ লাখ ডলার বলা হয়েছে। দেশের ৭ ব্যাংক এসব অর্থ ডিউ (বাকি) রেখেছিল। ব্যাংকের অর্থ পরিশোধের সামর্থ্য রয়েছে, তাদেরকে খুব শিগগির এ অর্থ পরিশোধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd