শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইনভেস্টএশিয়া ব্যালেন্স ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ মে ২০২৩ | প্রিন্ট

ইনভেস্টএশিয়া ব্যালেন্স ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
image_pdfimage_print

ইনভেস্টএশিয়া ব্যালেন্স ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩১ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জনান, ফান্ডটির লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ৫ কোটি টাকা দেবে, যা ফান্ডটির প্রাথমিক আকারের ১০ শতাংশ।

বাকি অংশ অর্থাৎ ৪৫ কোটি টাকা সব বিনিয়োগকারীর জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি সেনটিনেল ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে থাকছে কাস্টডিয়াল সার্ভিসেস লিমেটেড।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd