নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক মো. নুরুল ইসলাম শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৪ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
তথ্য মতে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. নুরুল ইসলাম সংশ্লিষ্ট কোম্পানির ৫ হাজার শেয়ার কিনবেন। কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।
বুধবার বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার সর্বশেষ ৩৯.৪০ টাকায় লেনদেন হয়েছে।
Posted ১২:০৫ পিএম | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd