রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ওএমএস চালু করতে কোয়ান্ট-উইংসফিন সিকিউরিটিজের চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ওএমএস চালু করতে কোয়ান্ট-উইংসফিন সিকিউরিটিজের চুক্তি
image_pdfimage_print

নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ট্রেকহোল্ডার উইংসফিন সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিকে এই সেবা দিবে দেশীয় প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড।

গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের হেড অফিসে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান অয়াজ ওয়ারিশ খান ও কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার।

 

উইংসফিন সিকিউরিটিজ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চুক্তির শর্ত অনুসারে, উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার ওএমএস সিস্টেম দিবে। এর ফলে উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইংসফিন সিকিউরিটিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক খালিদ আয়াজ খান ও চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ হুমায়ূন হাবীব এবং কোয়ান্ট ফিনটেকের পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মো. জাবেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

উল্লেখ্য যে, কিউ-ট্রেডার বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরি বিশ্বমানের প্রথম অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd