শিরোনাম >>
শিরোনাম >>

রেকিট বেনকিজারের ৯৮০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

রেকিট বেনকিজারের ৯৮০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
image_pdfimage_print

পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৯৮ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য রেকিট বেনকিজারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩৯.৫০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৭১.০৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭১.৬৬ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১২ এএম | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd