নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ মে ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৩)
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন
প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩০.১৯ শতাংশ কমেছে।
রোববার (১৪ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঢাকা ব্যাংক লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৩ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১০ টাকা বা ১৩.৭০ শতাংশ।
এদিকে, প্রথম প্রান্তিকের সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ঋণাত্মক ছিল (৪.৩৬) টাকা।
এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩.২৯ টাকা।
Posted ১২:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd