রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চলে গেলেন র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

চলে গেলেন র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী
image_pdfimage_print

প্রখ্যাত ব্যবসায়ী ও শিল্পপতি র‍্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তার পরিবারের পক্ষ থেকে র‍্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারহানা করিম বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে প্রয়াত রউফ চৌধুরীর আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

ফারহানা করিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন রউফ চৌধুরী ।

এদিকে দেশের অন্যতম ব্যবসায়ী ও শিল্পপতি রউফ চৌধুরী র‍্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি বেসরকারি ব্যাংক এশিয়ারও চেয়ারম্যান ছিলেন এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডেরও অন্যতম পরিচালক ছিলেন রউফ চৌধুরী।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd