নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত রবি আজিয়েটার ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। এ কোম্পনির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মর্চ।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৪ পয়সা।
Posted ৫:৫৩ এএম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd