শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সূচক বাড়ার পাশাপাশি লেনদেন ৫ মাসের মধ্যে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

সূচক বাড়ার পাশাপাশি লেনদেন ৫ মাসের মধ্যে সর্বোচ্চ
image_pdfimage_print

দিনভর সূচক উঠানামার মধ্যদিয়ে ঈদ পরবর্তী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এর ফলে ঈদের পরবর্তী চার কর্মদিবসই পুঁজিবাজারে সূচকের উত্থান হলো। ঈদের আগেও পাঁচ কর্মদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। সব মিলে সর্বশেষ টানা নয় কর্মদিবসই পুঁজিবাজারে উত্থান হলো।

খাদ্য, বীমা এবং আইটি খাতের পাশাপাশি উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে রহিমা ফুড, আইটিসি, কহিনুর কেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্ট এবং বসুন্ধরা পেপার মিলসের শেয়ার। এ পাঁচ কোম্পানির শেয়ার সূচক বৃদ্ধিতে প্রায় ৩৫ শতাংশ অবদান রেখেছে।

ডিএসইর তথ্যমতে, আজ ডিএসইতে মোট ১৫ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা। এর আগের কর্মদিবস লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২০০ কোটি টাকার বেশি।

যা গত সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগের ২০২২ সালের ৯ নভেম্বর ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ ৩২ হাজার টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। তবে ডিএসই ৩০ সূচক ৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিসের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেলের শেয়ার। তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। তারপর শীর্ষ ১০ এ যথাক্রমে ছিল ইস্টার্ন হাউজিংয়, বসুন্ধরা পেপার মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, রুপালী লাইফ ইনস্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার এবং আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ার।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ১৭ টাকার।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd