শিরোনাম >>
শিরোনাম >>

টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: শামা ওবায়েদ
image_pdfimage_print

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে প্রথমবারের মতো সফর শেষে বিশেষ র‌্যাপোর্টিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী তার প্রথম বাংলাদেশ সফর সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়সহ সফরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরার আহ্বান জানান।

জবাবে বিশেষ র‌্যাপোর্টিয়ার রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বর্তমান মানবিক পরিস্থিতি, বিশেষ করে মানবিক সহায়তার ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেন।

এ সময় শামা ওবায়েদ ইসলাম মিয়ানমারের, বিশেষ করে রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেখানে রোহিঙ্গারা এখনো সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশে দ্রুত ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংকটের মূল কারণ মোকাবিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের প্রতিও বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান তিনি। তার মতে, এ রায় ন্যায়বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ ইসলাম।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পিএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd