শিরোনাম >>
শিরোনাম >>

‘জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

‘জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে’
image_pdfimage_print

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সকলে মিলে খুব সুন্দর একটা পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করব। ঢাকাবাসীসহ সবাইকে জাতীয় ঈদগাহে আসার জন্য আবেদন জানাচ্ছি। নারীদের নামাজের জন্য এখানে আমাদের আলাদা ব্যবস্থা রয়েছে।

তিনি আরও জানান, নারীদের বের হওয়ার জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় যেন কোনো হুড়োহুড়ি না হয়, সে জন্য পর্যাপ্ত বের হওয়ার পথও আমরা রেখেছি। ঝড়-বৃষ্টি হলে যেন ভেতরে পানি ঢুকতে না পারে সে জন্য আমরা ত্রিপল দিয়ে ঘিরেছি।

বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে আসা কোনো মুসল্লি নিজের সঙ্গে কোনো ধরনের দিয়াশলাই, লাইটার আনবেন না। সকলেই এ বিষয়ে সচেতন থাকবেন। নিরাপত্তা বাহিনীও এ ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবে।

 

জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০২ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd