শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইএক্স সূচকে যুক্ত হলো গ্লোবাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ডিএসইএক্স সূচকে যুক্ত হলো গ্লোবাল ইসলামী ব্যাংক
image_pdfimage_print

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সমন্বয় করা হয়েছে। সমন্বিত সূচকে নতুন কোম্পানি হিসেবে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডকে যুক্ত হয়েছে। সমন্বিত সূচকটি আগামী ২৪ এপ্রিল থেকে কার্যকর করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানাছে।

 

ডিএসই জানিয়েছে, ডিএসই বাংলাদেশ সূচক গণণার পদ্ধতি অনুসারে, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড নামের একটি কোম্পানি ডিএসইএক্স সূচকে যুক্ত করা হয়েছে। কোম্পানিটি ত্রৈমাসিক আইপিও সংযোজনের সকল মানদণ্ড পূরণ করেছে। আগামী ২৪ এপ্রিল থেকে সূচক ডিএসইএক্সের নতুন সমন্বয় কার্যকর হবে।

তথ্য মতে, দেশে উভয় পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) গত বছরের ১৬ নভেম্বর থেকে লেনদেন শুরু করে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডে। ব্যাংকটি পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করেছে। ‘এন’ ক্যাটাগরিভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের ট্রেডিং কোড হলো- ‘GIB’। এর আগে গত বছরের ১৫ জুন আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের জন্য ব্যাংকটিকে অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫১ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd