সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আশুলিয়ায় আগুনে দগ্ধদের দেখতে ঢামেকে দুই মন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

আশুলিয়ায় আগুনে দগ্ধদের দেখতে ঢামেকে দুই মন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
image_pdfimage_print

আশুলিয়ায় কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক খোঁজখবর নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তারা ঢামেক হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে যান। সেখানে চিকিৎসাধীন দুইজন দগ্ধ রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিদর্শন শেষে দুই মন্ত্রী চিকিৎসাধীন প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। পরে বিকেল ৫টা ২০ মিনিটে তারা হাসপাতাল ত্যাগ করেন।

এ সময় হাসপাতাল ও বার্ন ইউনিটের চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৫ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd