মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি
image_pdfimage_print

অনলাইনভিত্তিক তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এনবিআর থেকে এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানায়।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে-ক্রিয়েশনের কার্যালয়ে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে।

অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি জব্দ করা হয়।

এনবিআর আরও জানায়, জব্দ করা তথ্য ও প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত নথি যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে।

সংগৃহীত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই শেষে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় এনবিআর।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd