শিরোনাম >>
শিরোনাম >>

সাইফ পাওয়ারটেকের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

সাইফ পাওয়ারটেকের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
image_pdfimage_print

পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) এবং দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফ (ইপিএস) ছিল ০.৪৯ টাকা। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.২০) টাকা।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৬৫ টাকা।

অপরদিকে, ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফ (ইপিএস) ছিল ০.৯৯ টাকা। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (০.২৮) টাকা।

 

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৮৩ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৫ পিএম | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd