বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শিশুদের জলবায়ু সুরক্ষায় ইউনিসেফের সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট

শিশুদের জলবায়ু সুরক্ষায় ইউনিসেফের সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
image_pdfimage_print

ঢাকা, ১৯ আগস্ট ২০২৬: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ আগস্ট) মন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা এবং শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

মন্ত্রী বলেন, “শিশু ও তরুণেরাই আজ ও আগামী দিনের জলবায়ু-সহনশীল বাংলাদেশের কারিগর।” তাই জলবায়ু কর্মপরিকল্পনায় শিশু ও তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী।

বৈঠকে ‘সীসামুক্ত বাংলাদেশের জাতীয় কৌশল ও বহুবর্ষী কর্মপরিকল্পনা (২০২৬–২০৩৫)’ মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় পরিবেশমন্ত্রীকে ধন্যবাদ জানান ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ। কর্মপরিকল্পনাটি বাস্তবায়নে ইউনিসেফের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় সীসাদূষণসহ অন্যান্য দূষণ থেকে শিশুদের সুরক্ষায় কার্যক্রম আরও জোরদার করার কথা জানান পরিবেশমন্ত্রী।

ইউনিসেফের সাম্প্রতিক তথ্য তুলে ধরে বৈঠকে জানানো হয়, বাংলাদেশের প্রায় ৫ কোটি ৮৮ লাখ শিশু কোনো না কোনো জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। প্রতি ১০ জন শিশুর মধ্যে প্রায় ৯ জন একই সঙ্গে তিন বা ততোধিক দুর্যোগঝুঁকির সম্মুখীন হচ্ছে।

ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ ও অভিযোজন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে জেলাভিত্তিক শিশু জলবায়ু ঝুঁকি সূচক (CCRI) এবং শিশুদের জন্য জলবায়ু পরিস্থিতি বিশ্লেষণ (CLAC) প্রণয়নে মন্ত্রণালয় ও ইউনিসেফ যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC 3.0) বাস্তবায়নে শিশু ও কিশোর-কিশোরীদের সম্পৃক্ত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং সরকারি বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে ইউনিসেফের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে পাঠ্যক্রমে জলবায়ু ও পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্তি, ইয়ুথ ক্লাইমেট নেগোশিয়েটরস ফেলোশিপ ও ইয়ুথ ক্লাইমেট সামিট আয়োজন এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ও উঠে আসে।

বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমানসহ ইউনিসেফ বাংলাদেশ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd