শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাদকবিরোধী অভিযান ও ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তারে অবদানে ডিবি ওসিকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট

মাদকবিরোধী অভিযান ও ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তারে অবদানে ডিবি ওসিকে সম্মাননা
image_pdfimage_print

গাইবান্ধা: জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং গোপন সংবাদের ভিত্তিতে আলোচিত ‘ক্যাসিনো সম্রাট’কে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোতালেব সরকারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন তাঁর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবির কার্যক্রমে ওসি আবদুল মোতালেব সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাঁর দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd