নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট ২০২৬: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির অংশ হিসেবে মৎস্য খাতের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মৎস্য সম্পদের উন্নয়ন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আয়োজকরা জানান, দেশের মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতকে আরও কার্যকরভাবে কাজে লাগানোই জাতীয় মৎস্য পক্ষের অন্যতম লক্ষ্য।
Posted ৭:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd