শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদ্মার এক চিতলের দাম ১১ হাজার ৬৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট

পদ্মার এক চিতলের দাম ১১ হাজার ৬৫০ টাকা
image_pdfimage_print

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি বড় আকৃতির চিতল মাছ। মাছটি ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় স্থানীয় জেলে লক্ষণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে নেওয়া হয়।

মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে আড়তে বড় আকৃতির চিতল মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে তিনি প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা দরে মোট ১১ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

পরে মোবাইল ফোনের মাধ্যমে পাবনার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মাছটি বিক্রি করেন বলে জানান তিনি।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বর্তমানে পদ্মা নদীতে খুব বড় আকৃতির চিতল মাছ তেমন একটা পাওয়া যায় না। মাঝে মধ্যে দু-একটি বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। পদ্মার মাছের চাহিদা বেশি থাকায় এসব মাছের দামও তুলনামূলক বেশি হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd