মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তিন সেতু প্রকল্পে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট

তিন সেতু প্রকল্পে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান
image_pdfimage_print

বাংলাদেশের যোগাযোগ খাতের তিনটি সেতু নির্মাণ প্রকল্পে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড ও স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেড।
আজ (মঙ্গলবার) সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এ আগ্রহের কথা জানায় প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদল।

বৈঠকে স্ট্যালিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ এবং মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেডের ডিরেক্টর/ওভারসিজ তোজি নিশিদা ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে পিপিপিভিত্তিক বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মিয়াগাওয়া কেনসেটসুর প্রতিনিধি তোজি নিশিদা বাংলাদেশের অবকাঠামোগত সক্ষমতা ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি স্ট্যালিয়ন গ্রুপের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ভোলা-বরিশাল, শরীয়তপুর-চাঁদপুর এবং ভোলা-লক্ষ্মীপুর সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়ন, নকশা প্রণয়ন, নির্মাণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহের কথা জানান।

বৈঠকে সেতু সচিব বলেন, দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সরকার পিপিপি মডেলে মেগা প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সক্ষমতাসম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের বাস্তবায়ন গতি ও মান বাড়াতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত প্রকল্পগুলোর বাণিজ্যিক সম্ভাব্যতা, বিনিয়োগবান্ধব নীতিমালা এবং বিনিয়োগের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিনিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে দুই প্রতিষ্ঠানের কারিগরি পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে।

বৈঠকে দুই পক্ষ ভবিষ্যতে পিপিপি মডেলের নতুন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি, আইনগত ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে আরও আলোচনা করার বিষয়ে সম্মত হয়। বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd