শনিবার ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
image_pdfimage_print

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে জামাল শেখ (৪২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রতন শেখের ছেলে।

জানা গেছে, জামাল শেখ গত ৬ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি একটি কনফেকশনারির দোকান চালাতেন। কয়েকদিন আগে সন্ত্রাসীরা জামালের দোকানে এসে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে সন্ত্রাসীরা দোকানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে জামাল শেখ নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি মর্মান্তিক। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd