বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

আইসিবি ইসলামী ব্যাংকের লোকসান বেড়েছে
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংকের লোকসানের পাল্লা আরও ভারী হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর কোম্পানিটির লোকসানের পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে কমেছে সম্পদের পরিমাণ। তবে ক্যাশ ফ্লো’র উন্নতি হয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ১৩ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান ৩ পয়সা বেড়েছে।

এদিকে কোম্পানিটির সম্পদমূল্য আগে থেকেই ঋণাত্মক। এখন লোকসানের পাশাপাশি কোম্পানিটির সম্পদমূল্য ঋণাত্মক হওয়ার পরিমাণ বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ১৮ টাকা ৬৭ পয়সা, যা ২০২২ সালের মার্চ শেষে ছিল ঋণাত্মক ১৮ টাকা ২৭ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ২৯ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd