নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করতে সাতক্ষীরার তালায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে “ক্যাশলেস সেবা” উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি তালা উপশাখার আয়োজনে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে ব্যাংক শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তালা ভদ্র সুপার মার্কেটে গ্রাহক ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পূবালী ব্যাংক তালা উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাটকেলঘাটা পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. তিতুমীর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, যুবদল নেতা মোহাম্মদ সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক গ্রাহক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একদেশ এক QR – লেনদেনে বাংলা QR” উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। এ উদ্যোগের ফলে তালা বাজারে আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে নতুন মাত্রা যোগ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Posted ৩:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd