রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উৎপাদনে ফিরল ডিএপি সার কারখানা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট

উৎপাদনে ফিরল ডিএপি সার কারখানা
image_pdfimage_print

কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার একদিন পর উৎপাদনে ফিরল ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।

শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে পুনরায় উৎপাদনে ফিরে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এই কারখানাটি।

বিষয়টি নিশ্চিত করে ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক বলেন, গত ২ মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়। কয়েকদিন ধরে প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুত এবং কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, কারখানাটি চালু থাকলে বর্তমানে দৈনিক ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হয়।

এর আগে, অ্যামোনিয়ার সংকট দেখা দেওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) নির্মাণকাজ শেষে ২০০৬ সাল থেকে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন শুরু করে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd