নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
দেশের অবকাঠামো উন্নয়ন ও টেকসই পরিবেশ নিশ্চিতে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মোহাম্মদ এ আলিম।
সম্প্রতি এ বিষয়ে এক মতবিনিময়ে নিজের অভিজ্ঞতা ও প্রস্তাব তুলে ধরেছেন তিনি।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে প্রায় ২৯ বছরের পেশাগত জীবনে পরিবহন প্রকৌশল, জলবায়ু-সংবেদনশীল অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ খাতে কাজ করেছেন। তার মতে, এসব অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়।
প্রধানমন্ত্রীর একটি অনুপ্রেরণামূলক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান তাকে দেশে অবদান রাখার বিষয়ে উৎসাহিত করেছে। তিনি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রে নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশে এসে স্থানীয় প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
তিনি ২০৫০ সাল পর্যন্ত একটি ধারণামূলক মাস্টারপ্ল্যানও তুলে ধরেন। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলদূষণ, জলবিদ্যা, ড্রেনেজ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক এবং উপকূলীয় সুরক্ষা অবকাঠামো নিয়ে বিস্তারিত পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনে পেশাদার প্রকৌশলী হিসেবে কর্মরত। এর আগে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার কাজের ক্ষেত্রের মধ্যে রয়েছে সড়ক ও পরিবহন অবকাঠামো, পানি ব্যবস্থাপনা, রিজার্ভয়ার এবং ঝড়ের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা।
মোহাম্মদ এ আলিম আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুযোগ পেলে তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd