বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সকালে কমে রাতেই বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

সকালে কমে রাতেই বাড়লো স্বর্ণের দাম
image_pdfimage_print

দেশের বাজারে একই দিনে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে দাম কমলেও সন্ধ্যার পর আবার তা বাড়ানো হয়েছে।

এদিন রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়।

এ দফায় ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৮২ টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। নতুন এই দাম রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

এর আগে একইদিন সকালে বাজুস ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী সারা দিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।

এর আগের দিন শুক্রবারও ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমেছিল স্বর্ণের দাম। তবে তারও আগে বৃহস্পতিবার দেশের বাজারে ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানায়, সন্ধ্যার পর স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় আবারও দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ৯০৭ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৮২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪১ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও এ দফায় রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সকালে রুপার দাম কমানোর পর নতুন করে আর কোনও সমন্বয় করা হয়নি। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায়। এই দরেই আগামীকালও রুপা বিক্রি হবে।

করোনার পর গত পাঁচ বছরে দেশ ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দ্রুত বেড়েছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রথমবার ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়ায়। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ এবং অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক অতিক্রম করে। গত সপ্তাহে স্বর্ণের দাম আড়াই লাখ টাকার সীমাও পেরিয়ে যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৮ অপরাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd