রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ড্রাইভার আবেদ আলীর স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট

ড্রাইভার আবেদ আলীর স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
image_pdfimage_print

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর নামে থাকা ১৪৮ শতাংশ জমি ও দুটি ফ্ল্যাট (মিরপুর) জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকা। একইসঙ্গে তার নামে থাকা ৩৩ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ও চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ১১ লাখ ১৩ হাজার ২০৮ টাকা রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামি শাহরিন আক্তার শিল্পীর নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর, দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd