শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল
image_pdfimage_print

আজ থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। তবে এবার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আজ দেওয়া হয়েছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট।

একইভাবে ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট।

অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রয় করা হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রি হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকিট।

রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার শরিফুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঈদের অগ্রিম টিকিটের মতো সকল ফিরতি টিকিটও এবার অনলাইনে দেওয়া হবে।

এছাড়া ঈদ উপলক্ষ্যে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

উল্লেখ্য, টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল এবং রেল সেবা অ্যাপ বা যে কোনো মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে কাটা যাবে। সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd