শিরোনাম >>
শিরোনাম >>

বঙ্গবাজারে  পুলিশের ওপর হামলায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

বঙ্গবাজারে  পুলিশের ওপর হামলায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা 
image_pdfimage_print

দেশের সবচেয়ে বেশি আলোচিত ঘটনা রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকান্ড। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডেফেন্সের সদর দপ্তরের সামনে এবং পুলিশ হেড কোয়াটারের পাশে দিবালো বঙ্গবাজারসহ ৬ মার্কেটের ৫ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়েগেল। চোখের সামনে ব্যবসায়ীরা পথের ফকির হয়ে গেল। গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারের অগ্নিনির্বাপণের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামী করে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বংশাল থানায় পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়।
অগ্নিকাণ্ডের দিন পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের ওপর হামলা ও সদরদপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করার কথা রয়েছে। বংশাল থানায় ফায়ার সার্ভিসের মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এছাড়া এ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৫ পিএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd