সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পর্যায়ক্রমে টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

পর্যায়ক্রমে টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী : বাংলাদেশ ব্যাংক
image_pdfimage_print

সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, ইসলামী ব্যাংক, ও আল-আরাফাহ্ ইসলামী) আমানতকারীদের অর্থ ফেরত পাওয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ব্যাংকটি সদ্য কার্যক্রম শুরু করায় এই মুহূর্তে সীমিত পরিসরে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে। তবে কারও আমানত হারিয়ে যাবে না—এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। রোববার (২৮ ডিসেম্বর) নিজ দপ্তরে এসব তথ্য জানান তিনি।

আরিফ হোসেন খান বলেন, বর্তমানে প্রতি আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন। অবশিষ্ট অর্থ নিজ নিজ হিসাবে সুরক্ষিত থাকবে এবং প্রচলিত হারে মুনাফা যোগ হতে থাকবে। ব্যাংকটি আর্থিকভাবে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়ালে পর্যায়ক্রমে বাকি অর্থ উত্তোলনের সুযোগ সৃষ্টি করা হবে।

 

তিনি জানান, পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষেই একসঙ্গে সব আমানতকারীর চাহিদা পূরণ করা সম্ভব নয়। আধুনিক ব্যাংকিং কাঠামো অনুযায়ী একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করেই উত্তোলনের সুযোগ দেওয়া হয়, যা ডিপোজিট প্রোটেকশন আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

ব্যাংক ঘুরে দাঁড়ালে বাড়বে উত্তোলনের সুযোগ

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে মুনাফা অর্জন করবে, খেলাপি ঋণ আদায় করবে এবং নতুন আমানত সংগ্রহ করবে। এর মাধ্যমেই ব্যাংক ধীরে ধীরে সচ্ছল হবে। যত দ্রুত ব্যাংক ঘুরে দাঁড়াবে, তত দ্রুত আমানতকারীরা বাকি অর্থ উত্তোলনের সুযোগ পাবেন।

মার্জার ও আইনি ভিত্তি নিয়ে ব্যাখ্যা

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপ নেওয়ার আইনি ভিত্তি নিয়েও প্রশ্নের জবাব দেন আরিফ হোসেন খান। তিনি বলেন, অধিগ্রহণ ও সম্পদ-দায় (অ্যাসেট ও লাইয়াবিলিটি) স্থানান্তরের মাধ্যমে পুরোনো ব্যাংকগুলো নতুন ব্যাংকে বিলীন হচ্ছে।

এক্ষেত্রে গ্রাহকদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। পূর্ববর্তী ব্যাংকের হিসাব, ঋণ ও আমানত স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে, যা আইনগতভাবে বৈধ।

তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশে এর আগেও ব্যাংক মার্জারের ক্ষেত্রে গ্রাহকদের নতুন করে চুক্তি বা হিসাব খোলার প্রয়োজন হয়নি।

চেক ও হিসাব পরিচালনা

দুই লাখ টাকা উত্তোলনের ক্ষেত্রে গ্রাহকরা নিজ নিজ পুরোনো শাখায় গিয়ে বিদ্যমান চেক বই ব্যবহার করেই টাকা তুলতে পারবেন। নতুন চেক বই ইস্যু একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও, এতে গ্রাহকদের অধিকার ক্ষুণ্ন হবে না।

বড় আমানতকারীদের বিষয়ে সিদ্ধান্ত পরে

বড় অঙ্কের আমানত শেয়ারে রূপান্তরের প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এটি এখনো আইডিয়া পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে ব্যাংকের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে পরিচালনা পর্ষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি বাধ্যতামূলক নয়, বরং ঐচ্ছিক হবে। কেউ চাইলে অপশন হিসেবে নিতে পারবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে সরবরাহ করা হবে বলেও জানান মুখপাত্র।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd