নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (প্রাণ) ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।
কোম্পানিটির গত ৩০ জুন ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালের সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ৩:২২ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd