মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজার শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

পুঁজিবাজার শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত
image_pdfimage_print

পুঁজিবাজার শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভবনে এ সভা হয়।

এদিন কাউন্সিলের সদস্যরা বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের তৃতীয় সভা ও নবগঠিত কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ।

শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের অন্য সদস্যদের মধ্যে জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি মাসুম বিল্লাহ; জামিয়াহ শরিয়াহ মালিবাগ ঢাকা’র সিনিয়র ডেপুটি মুফতি আব্দুল্লাহ মাসুম; মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাঃ রুহুল আমিন; সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর সাদাত; বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মালদ্বীপ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান কে এ এম মাজেদুর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চিফ ফাইন্যান্স অফিসার মোহাম্মদ আব্দুর রহিম সভায় উপস্থিত ছিলেন।

একইসঙ্গে কাউন্সিলের অপর দুই সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অধ্যাপক ও ইসলামিক ফাইন্যান্স স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০১ অপরাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd