নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ওয়ান ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা এজাজ আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৪ এপ্রিল) মির্জা এজাজ আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি জুলাই ১৯৯৯ সাল থেকে আগস্ট ২০০৭ পর্যন্ত ওয়ান ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি একজন স্বনামধন্য ব্যাংকার ছিলেন।
মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এপ্রিল ৬ মরহুমের প্রথম জানাজা সকালে ৯টা ৩০মিনিটে ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং দ্বিতীয় জানাজা ধানমন্ডি তাকওয়া মসজিদ বাদ যোহর অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ এপ্রিল) ওয়ান ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Posted ১০:৪৩ এএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd