মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রোকারেজ হাউজে মূলধন বাড়াবে ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

ব্রোকারেজ হাউজে মূলধন বাড়াবে ব্যাংক এশিয়া
image_pdfimage_print

পুঁজিবাজারে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। তালিকাভুক্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাদের ব্রোকারেজ হাউজে নতুন করে ১২০ কোটি টাকা মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ।

ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, তারা তাদের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে ১২০ কোটি টাকা মূলধন বাড়াবে।

 

চলতি ২০২৫ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংক এশিয়ার মুনাফায় বড় প্রবৃদ্ধি এসেছে। আলোচিত সময়ে ব্যাংকটি ৩৫১ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ২০৫ কোটি টাকা। সে হিসাবে আলোচিত ৯ মাসে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৭১ শতাংশ। মূলত, এই সময়ে ব্যাংকের আয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, যা মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। আলোচিত ৯ মাসে ব্যাংকটির আয় হয়েছে ১ হাজার ৯৩০ কোটি টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd