রবিবার ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬০০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬০০০ কোটি টাকা
image_pdfimage_print

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বরের ২২ দিনে দেশে এসেছে ২ দশমিক ১৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয়। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৪২ কোটি ডলার বেশি। রেমিট্যান্সের এ ধারা পুরো মাসজুড়ে বজায় থাকলে নভেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ ৩ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছর শুধু রমজানের ঈদকে কেন্দ্র করেই একবার ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছিল। রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণ হিসেবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকায় পাঠানোয় বিভিন্ন প্রণোদনা, বৈধপথে টাকা পাঠানোর ওপর উৎসাহ বাড়ানো এবং এক্সচেঞ্জ হাউজগুলোর সক্রিয় ভূমিকা উল্লেখ করা হচ্ছে।

চলতি নভেম্বরের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪৭ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে আসছে ৯ কোটি ৭০ লাখ ডলার বা ১১৮৪ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪২ কোটি ডলার বেশি। ২০২৪ সালের নভেম্বরের প্রথম ২২ দিনে ১৭১ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২২৮ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-২২ নভেম্বর ২০২৪) রেমিট্যান্স ছিল ১ হাজার ৬৫ কোটি ৩০ লাখ ডলার। ফলে অর্থবছরভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয় ছিল— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার ও অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার; যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ওই অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল—জুলাইয়ে ১৯১.৩৭ কোটি, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd