মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না কোয়েস্ট বিডিসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না কোয়েস্ট বিডিসি
image_pdfimage_print

পুঁজিবাজারে ওটিসি মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের (জুলাই থেকে জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) কোয়েস্ট বিডিসি লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোয়েস্ট বিডিসি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে করা হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৪ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাববছরে কোয়েস্ট বিডিসি লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৪ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১৫ টাকা।

আলোচ্য সময়ে কোয়েস্ট বিডিসি লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.১১ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো মূল্য সীমা থাকবে না।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd