মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৯ মাসের গ্রামীণফোনের নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

৯ মাসের গ্রামীণফোনের নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ
image_pdfimage_print

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোন লিমিটেডের মুনাফা কমেছে ২৩ শতাংশের বেশি। বহুজাতিক কোম্পানিটির আলোচিত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে গ্রামীণফোনের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ২৬৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ২ হাজার ৯৫৫ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানির নিট মুনাফা কমেছে ৬৯১ কোটি টাকা বা ২৩ দশমিক ৩৮ শতাংশ।

চলতি বছরের প্রথম ৯ মাসে গ্রামীনফোনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ২১ টাকা ৮৮ পয়সা।

কোম্পানি সংশ্লিষ্টরা জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানির আয় কমে যাওয়ায় নিট মুনাফা তথা ইপিএসও কমেছে।

আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে গ্রামীনফোনের মোট আয় হয়েছে ১১ হাজার ৯৪৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে হয়েছিল ১২ হাজার ১১০ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানির আয় কমেছে ১৬২ কোটি টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪২ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd