শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
image_pdfimage_print

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎এর আগে বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৩ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০২ টাকা বা ২.১৫ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.১৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৫০ টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৩৫ টাকা বা ১০ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি ঋণাত্মক এনওসিএফপিএস ছিল (৩.৮৯) টাকা।

‎২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৭১ টাকায়।

Facebook Comments Box
advertisement

Posted ২:২২ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd