নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণে পুঁজিবাজারের সদস্যভুক্ত একটি মার্চেন্ট ব্যাংক ও একটি ব্রোকারহাউজকে বাড়তি সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭৮তম কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকার কর্তৃক কমিশনের নিকট দাখিলকৃত বোর্ড অনুমোদিত অ্যাকশন প্ল্যান বিবেচনাপূর্বক নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস এর বিপরীতে প্রভিশন সংরক্ষণ এবং নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের সমন্বয় করার সময়সীমা জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ক্ষেত্রে ৩১ ডিসেম্বর, ২০৩০ পর্যন্ত এবং প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর, ২০৩২ পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লস এর বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারের নিট সম্পদের ঘাটতি সংক্রান্ত বিধান পরিপালনে শিথিলতা থাকবে।
Posted ৩:০৩ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd