মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিআইসিএমের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

বিআইসিএমের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন
image_pdfimage_print

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৫’ উপলক্ষে সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। রবিবার (১২ অক্টোবর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিআইসিএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে ‘আর্থিক বিবৃতি বিশ্লেষণ এবং মেশিন লার্নিং-ভিত্তিক স্টক মূল্য পূর্বাভাসের প্রাসঙ্গিকতা’- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ।

আইওএসসিওর এ বছরের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘প্রযুক্তি ও ডিজিটাল অর্থায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জালিয়াতি ও কেলেঙ্কারি প্রতিরোধ’। উক্ত প্রতিপাদ্যের মধ্যে অন্যতম ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ এর উপর ভিত্তি করে এ সেমিনারটি আয়োজন করা হয়।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কমিশনার সাইফুদ্দিন। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসেইন আহমেদ এনামুল হুদা।

প্রধান অতিথি সাইফুদ্দিন বলেন, ‘‘বিনিয়োগ শিক্ষা বা বিনিয়োগ সচেতনতা একটি চলমান প্রক্রিয়া। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ বিনিয়োগকারী। আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে, সাধারণ বিনিয়োগকারীদের কাছে যেতে হবে। তাদের সচেতন ও শিক্ষিত করে তুলতে পারলে আমার তার ইতিবাচক ফল পাব।’’

এছাড়া আলোচকগণ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান। সেমিনারে ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সেমিনারটি হাইব্রিড মুডে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd