মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ডেসকো

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ডেসকো
image_pdfimage_print

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (১১ অক্টোবর) ডেসকোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় করা হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ডেসকোর শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৩.১৫) টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (১২.৭২) টাকা।

এদিকে, সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৩ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএস ছিল ১৫.৪৯ টাকা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ডেসকোর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৩৩ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৯ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd