নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১২ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ ও ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ওই দিনে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানি কর্তৃপক্ষ।
Posted ১০:৪৮ এএম | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd