শিরোনাম >>
শিরোনাম >>

এক্সচেঞ্জ রেটের কারণে বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স খোয়া

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

এক্সচেঞ্জ রেটের কারণে বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স খোয়া
image_pdfimage_print

উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ৫৭ বিলিয়ন ডলার অবচয় হয়েছে। বাংলাদেশে এই অবচয়ের পরিমাণ এক দশমিক ৪৮ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ হাজার ২০০ কোটি টাকা। আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ ‘না’লা’ এমন তথ্য জানিয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন না’লা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান। না’লা বাংলাদেশে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান বলেন, ২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে বিশ্বব্যাপী প্রায় ৫৭ বিলিয়ন ডলার অপচয় হয়েছে।

না’লা-এর হেড অব গ্রোথ বলেন, একই সময়ে বাংলাদেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার, যার মধ্যে এক দশমিক ৪৮ বিলিয়ন ডলার (প্রায় ১৬ হাজার ২০০ কোটি টাকা) অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ২ দশমিক শূন্য ২৫ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৩৩ শতাংশের সমান।

তিনি বলেন, বাংলাদেশি প্রবাসীদের কষ্টার্জিত টাকা জিরো ফিতে দ্রুত এবং নিরাপদভাবে দেশে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। প্রবাসীরা কঠোর পরিশ্রম করে পরিবারকে সহায়তা করেন। তাদের উপার্জিত প্রতিটি টাকা শুধু পরিবারের জীবনমান নয়, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করে। তাই রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়ায় যেন বাড়তি খরচ, লুকানো চার্জ বা বিলম্ব না হয়, সেই লক্ষ্যেই কাজ করছে না’লা।

মাহমুদুল হাসান আরও বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি লেনদেনে আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করা। আমরা চাই, বাংলাদেশের প্রবাসীরা গর্বের সঙ্গে বলতে পারেন—‘আমাদের টাকা নিরাপদে, দ্রুত এবং বিনামূল্যে দেশে পৌঁছাচ্ছে।’ এভাবেই রেমিট্যান্সপ্রবাহকে শক্তিশালী করে জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেবো

এ সময় প্রবাসীদের সাচ্ছন্দ্যের লক্ষ্যে অ্যাপটি চালু হয়েছে জানিয়ে মাহমুদুল হাসান বলেন, প্রবাস জীবনে সবাই নানানভাবে ব্যস্ত থাকেন। ব্যাংক বা বিভিন্ন মানি এক্সচেঞ্জে গিয়ে টাকা পাঠানো অনেক সময় ঝামেলাপূর্ণ হয়ে পড়ে, তাছাড়া অতিরিক্ত চার্জও গুনতে হয়। এমন পরিস্থিতিতে না’লা- এর তৈরি এ প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রবাসীরা মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই সর্বোত্তম রেটে এবং সম্পূর্ণ বিনামূল্যে দেশে অর্থ পাঠাতে পারবেন।

সংবাদ সম্মেলনে না’লা- এর পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তাদের অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ২১ দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। ২০২১ সালে চালু হওয়া এই অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা এরই মধ্যে ৫ লাখ ছাড়িয়েছে।

না’লা অ্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো দেশগুলো হলো– অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৫ পিএম | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd