শিরোনাম >>
শিরোনাম >>

ভোমরা বন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে ১০ গুণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ | প্রিন্ট

ভোমরা বন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে ১০ গুণ
image_pdfimage_print

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে আদা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দশ গুণ বেশি বেড়েছে।

আমদানি বাড়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোতে পণ্যটির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে আদার দাম।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, বাজারে চাহিদা বেশি থাকায় আমদানি বাড়ানো হয়েছে, আর সরবরাহ বাড়ায় কমেছে দাম।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ স্থলবন্দর দিয়ে ৪ হাজার ৭০৩ টন আদা আমদানি হয়েছে, যার আমদানি মূল্য ছিল ৫৭ কোটি ২ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরের একই সময় ৫ কোটি ৮৪ লাখ টাকা মূল্যের ৪৮৮ টন আদা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্যটির আমদানি বেড়েছে ৪ হাজার ২১৫ টন।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, “বাজারে যেকোনো পণ্যের সরবরাহ বেড়ে গেলে দাম কমে আসে। সম্প্রতি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় আদার দাম কমে এসেছে।”

ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স দীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুকুমার দাস বাচ্চু বলেন, বাজারে চাহিদা বেশি থাকায় তিনি তার প্রতিষ্ঠানে আদা আমদানি বাড়িয়েছেন।

সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা সদরের সুলতানপুর বড় বাজারের পাইকারি মসলা বিপনন প্রতিষ্ঠান ‘মেসার্স সরদার স্টোরে’ প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। এক সপ্তাহ আগেও সেখানে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৮০-১৯০ টাকায়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১২ পিএম | মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd