সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইপিও অর্থ ব্যবহারে পরিবর্তন আনবে গ্লোবাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট

আইপিও অর্থ ব্যবহারে পরিবর্তন আনবে গ্লোবাল ইসলামী ব্যাংক
image_pdfimage_print

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহীত অর্থ ব্যবহারে পরিবর্তন আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানির গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা আইপিও ব্যবহারের বিষয়ে বিশেষ সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করেছেন।

সিদ্ধান্তগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আনুমানিক আইপিও ব্যয়ের আওতায় অবশিষ্ট পরিমাণ ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই বিনিয়োগে স্থানান্তর করা হবে। বিএসইসি এবং অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আইপিও আয়ের অবশিষ্ট পরিমাণ ব্যবহারের জন্য ২৪ মাস সময়সীমা অর্থাৎ ৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে আরো জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত প্রান্তিকের জন্য কোম্পানির আইপিও আয়ের ব্যবহারের বিবৃতি অনুসারে; মোট ৭৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

এসএমই খাতে সম্ভাব্য বিনিয়োগকারীদের অভাব এবং অস্থির পুঁজিবাজার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশে রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাতের কারণে আইপিও থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণরূপে ব্যবহার করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd