মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট

নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
image_pdfimage_print

 

নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা ১৯ই আগস্ট, ২০২৫ইং তারিখে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান জনাব এ কে এম মনিরুল হক।

তিনি কোম্পানীর বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।

সভায় কোম্পানীর ভাইস-চেয়ারম্যান  জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাঈমা হক,  মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, মোঃ মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মোঃ মামুনুর রশিদ এফসিএমএ ও মোঃ সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা  মোঃ লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ মিজানুর রহমান এফসিএস। সভায় ২০২৪ সালের বিনিয়োগকারীদের জন্য ১০% শতাংশ (৫% নগদ এবং ৫% স্টক) লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের ভার্চুয়াল অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd