নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা ১৯ই আগস্ট, ২০২৫ইং তারিখে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান জনাব এ কে এম মনিরুল হক।
তিনি কোম্পানীর বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।
সভায় কোম্পানীর ভাইস-চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাঈমা হক, মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, মোঃ মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মোঃ মামুনুর রশিদ এফসিএমএ ও মোঃ সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ মিজানুর রহমান এফসিএস। সভায় ২০২৪ সালের বিনিয়োগকারীদের জন্য ১০% শতাংশ (৫% নগদ এবং ৫% স্টক) লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের ভার্চুয়াল অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়।